হাইকোর্টের আদেশ স্থগিত, এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই

- হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ার ফলে মো. ফজলুল হকের দায়িত্ব পালন এবং পরবর্তী নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে কোনো আইনি বাধা থাকল না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল
- এতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ফজলুল হক নির্বাচন করতে ব্যর্থ হলে বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক এফবিসিসিআইয়ের দায়িত্ব নেবেন এবং চার মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে মো. ফজলুল হকের নিয়োগ ঘিরে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
বাণিজ্য মন্ত্রণালয়ের স্মারকে বলা হয়েছিল, ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইনের ১৭ ধারা অনুসারে সরকারের অনুমোদনক্রমে এফবিসিসিআইয়ের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং দেশের শিল্প ও বাণিজ্যের প্রসারের স্বার্থে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সভাপতি মো. ফজলুল হককে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক নিয়োগ করা হলো।
প্রশাসক নিয়োগ–সংক্রান্ত ২৬ জুলাইয়ের স্মারকের বৈধতা নিয়ে রিট করেন আলাউদ্দিন আল মাসুম।
প্রাথমিক শুনানি নিয়ে ১৭ আগস্ট হাইকোর্ট ওই স্মারক অবৈধ ঘোষণা করা হবে না কেন, তা জানতে চেয়ে রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
একই সঙ্গে রিট আবেদনকারী আলাউদ্দিন আল মাসুমকে ১৬ নভেম্বর আপিল বিভাগে হাজির হতে বলা হয়েছে।
নিট পোশাকশিল্পমালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো




