জাতীয়যাচাই চলছে
চা–বাগানের সামনে ওত পেতে ছিল ছিনতাইকারীরা, ব্যবস্থাপকসহ দুজনকে কুপিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা ছিনতাই
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- পুলিশ ও বাগান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে নেপাল কান্তি দাশ ও বাবুল কান্তি দাশ নারায়ণহাট কৃষি ব্যাংক শাখা থেকে চা-বাগানের ৭ লাখ ২০ হাজার টাকা তুলে ফিরছিলেন বাগানের সহকারী ব্যবস্থাপক
- ছিনতাইকারীরা আগে থেকেই বাগানের প্রবেশমুখে ওত পেতে ছিল
- হাটহাজারী ও ফটিকছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ কে বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে পঞ্চবটী চা-বাগানে ঢোকার মুখে সহকারী ব্যবস্থাপক ও এক পল্লিচিকিৎসককে কুপিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে চারজনের একটি ছিনতাইকারী দল।
এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
বাধা দিলে দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে টাকার ব্যাগ নিয়ে তারা মোটরসাইকেলে পালিয়ে যায়।
বিকেলে বাগান এলাকা থেকে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন।
পুলিশ ঘটনাস্থলে গেলে আটক দুজনকে ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টা করেন উত্তেজিত লোকজন।
ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করা এবং লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





