জাতীয়যাচাই চলছে

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, যেভাবে হবে নিয়োগ

প্রকাশিত: 1 মিনিট পাঠ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, যেভাবে হবে নিয়োগ
এক নজরে
  • যেভাবে চলবে নিয়োগ প্রক্রিয়া নতুন ব্যবস্থায় মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়া কয়েকটি ধাপে পরিচালিত হবে
  • পাশাপাশি ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতিও দিয়েছে দেশটি
  • মালয়েশিয়ার প্রশাসনিক প্রক্রিয়া, যেমন কলিং ভিসা, ই-ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রমে বোয়েসেলসহ তালিকাভুক্ত ২৫টি প্রসেসিং ও সার্ভিস এজেন্সি সহায়তা দেবে

দেশটির কর্তৃপক্ষের নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল, ২৫টি বেসরকারি প্রসেসিং ও সার্ভিস এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সিসহ মোট ৩৩৮টি এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে মালয়েশিয়া।

প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বাংলাদেশের নিয়ম অনুযায়ী কর্মীদের বিএমইটি (BMET) ছাড়পত্রের ব্যবস্থা করবে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জব অর্ডার সংগ্রহ ও কর্মী নির্বাচনকারী অনুমোদিত রিক্রুটিং এজেন্সি নিজস্ব লাইসেন্সের মাধ্যমেই কর্মীদের বিএমইটি ছাড়পত্র সম্পন্ন করতে পারবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় কার্যকর করা, বৈধ রিক্রুটিং এজেন্সিগুলোর অংশগ্রহণ বাড়ানো এবং কর্মীদের অভিবাসন ব্যয় কমানোকে সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।

মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলো নিজেরাই মালয়েশিয়ার নিয়োগকর্তা খুঁজে বের করতে পারবে, চাকরির চাহিদাপত্র বা জব অর্ডার সংগ্রহ করতে পারবে এবং বাংলাদেশের প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে কর্মী নির্বাচন করতে পারবে।

প্রথমে তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়ার নিয়োগকর্তাদের কাছ থেকে জব অর্ডার সংগ্রহ করবে।

এ ক্ষেত্রে প্রসেসিং এজেন্সিগুলো প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা ও অনাপত্তিপত্র (এনওসি) দেবে।

সরকারের লক্ষ্য, এ ব্যবস্থার মাধ্যমে রিক্রুটিং এজেন্সিগুলোর দায়িত্ব ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি তাদের ব্যবসায়িক স্বাধীনতা বজায় রাখা।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।