জাতীয়যাচাই চলছে
‘মাদকের টাকার জন্য’ রাতে বাড়ি ভাঙচুর, সকালে মিলল যুবকের রক্তাক্ত লাশ, বাবা পলাতক
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- একাধিক প্রতিবেশীর ভাষ্য, গতকাল বুধবার রাতে নেশার টাকার জন্য বাড়িতে ভাঙচুর করেন তারেক
- স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রশীদ জানান, তারেক মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর অকথ্য নির্যাতন চালাতেন
- স্বজনদের দাবি, মাদকসক্ত যুবকের অত্যাচার সহ্য করতে না পেরে হাত–পা বেঁধে তাঁকে হত্যা করেছেন বাবা অলিউর রহমান
নরসিংদীর রায়পুরা উপজেলায় তারেক মিয়া (২৮) নামের এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ, পরিবার ও স্থানীয় জানা গেছে, তারেক দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন।
আড়াই বছর আগে দেশে ফিরেও তিনি মাদকের কবল থেকে মুক্ত হতে পারেননি।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
একপর্যায়ে বাবা অলিউর রহমান ক্ষুব্ধ হয়ে তাঁর হাত-পা বেঁধে বাড়ির পেছনের গোয়ালঘরে নিয়ে যান।
পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে আজ ভোরে পুলিশ ঘটনাস্থলে যায়।
মোস্তফা কামাল, রায়পুরা থানার উপপরিদর্শক . এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





