জাতীয়যাচাই চলছে

শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু, সরকারি অফিস খোলা শনিবার

প্রকাশিত: 1 মিনিট পাঠ
শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু, সরকারি অফিস খোলা শনিবার
এক নজরে
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা
  • সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি নির্ধারিত রয়েছে
  • শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু হচ্ছে

এদিকে সরকারি কর্মচারীদের টানা পাঁচ দিনের ছুটি দিতে ১৭ অক্টোবর শনিবার অফিস আদালত খোলা থাকবে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো পৃথক নোটিশে জানায়, আগামী ১৮ অক্টোবর থেকে শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী (২১ অক্টোবর), প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা (২৫ অক্টোবর) উপলক্ষে স্কুলের শ্রেণি পাঠদান ২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

গত ৫ অক্টোবর মন্ত্রিসভা বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিন ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ জানায়, কলেজ শাখার শ্রেণি পাঠদান ২৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে ১ নভেম্বর থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠদান চলবে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।