জাতীয়যাচাই চলছে

মানব পাচার চক্রের বিচার চেয়ে মানববন্ধনে আর্তনাদ, ‘কোন জায়গায় গেলে বিচার পাব?’

প্রকাশিত: 1 মিনিট পাঠ
মানব পাচার চক্রের বিচার চেয়ে মানববন্ধনে আর্তনাদ, ‘কোন জায়গায় গেলে বিচার পাব?’
এক নজরে
  • লিবিয়ায় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছেন ভুক্তভোগীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
  • চক্রটির হাতে নির্যাতনের শিকার হয়ে চলতি বছর লিবিয়া থেকে অভিবাসন সংস্থার মাধ্যমে দেশে এসেছেন ১১ জন
  • মানববন্ধনে তাসলিমা বেগম বলেন, মুক্তিপণের ১০ লাখ টাকা দিতে না পারায় তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে

মিজানুর রহমান অভিযোগ করেন, তাঁকে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় আটকিয়ে নির্যাতন করে তিন দফায় ৬০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ফরিদপুরের মানব পাচারের একটি মাফিয়া চক্র।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে ব্যানারের সামনে গিয়ে আর্তনাদ করতে থাকেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি গ্রামের ভুক্তভোগী মিজানুর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল আজম বলেন, ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া কেউ মামলা করে থাকলে তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।