জাতীয়যাচাই চলছে
টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন সম্পূর্ণ নিভেছে: ফায়ার সার্ভিস
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- ফায়ার সার্ভিস জানা গেছে, সকাল সোয়া ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয়
- খবর পেয়ে গাজীপুর, টঙ্গী, উত্তরা ও আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে একে একে ২১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে
- বুধবার (১৪ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এমন তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২-এ লাগা আগুন প্রায় বারো ঘণ্টা পর রাত ১০টা ৩৫ মিনিটের দিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।
কারখানার ভবনটি ইস্পাত, অ্যালুমিনিয়াম ও কাচ দিয়ে তৈরি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শাহিন আলম জানান, আগুনের ভয়াবহতা বিবেচনায় বিভিন্ন স্টেশনের কর্মীরা সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম চালান।
ভবনের বিভিন্ন অংশ দ্রুত পুড়ে যাওয়ায় অগ্নিনির্বাপণ কার্যক্রমে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





