জাতীয়যাচাই চলছে

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক

প্রকাশিত: 1 মিনিট পাঠ
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক
এক নজরে
  • পুলিশ ও অভিযোগ জানা গেছে, গতকাল মামুন বিদ্যুৎ–বিভ্রাটসহ বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে বক্তব্য প্রচার করেন
  • বিষয়টি মৌলভীবাজার সদর মডেল থানা–পুলিশের দৃষ্টিগোচর হলে রাতেই পুলিশ তাঁকে আটক করে
  • গতকাল শনিবার রাত ১২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শাহপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মামুনুর রশীদ মামুন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মামুনুর রশীদ মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজ রোববার কে বলেন, ‘ও (মামুন) টিকটক করে।

প্রধানমন্ত্রী সম্পর্কে বক্তব্য দেওয়া ছাড়াও সে ফ্যাসিবাদের দোসর হিসেবে বিভিন্ন কাজের সঙ্গে জড়িত।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।