জাতীয়যাচাই চলছে
ওয়াইডব্লিউসিএ বালিকা বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্লাব কার্যক্রম শেষ
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- এবারের ক্লাব কার্যক্রমে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে বিজ্ঞান, আইসিটি, পরিবেশসহ মোট ১৩টি ক্লাব
- দুই দিনব্যাপী এ আয়োজনে ছিল প্রথমা প্রকাশনের স্টল, যেখানে ছাত্রীরা সায়েন্স ফিকশন, গণিত, ফিজিকসের নানা বই কিনতে পেরেছে
- আজ বুধবার সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে এ আয়োজন শেষ হয়
১৩-১৪ অক্টোবরের এ আয়োজনে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব ও সহশিক্ষা কার্যক্রমের বর্ণিল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সম্মানিত অতিথিরা।
এ পর্বে বক্তব্য দেন ঢাকা ওয়াইডব্লিউসিএর সভাপতি বার্থা গীতি বাড়ৈ, সাধারণ সম্পাদক সিলভিয়া শান্তশ্রী মজুমদার, প্রাক্তন অধ্যক্ষ অনুভূতি সিনহা ও বিদ্যালয়ের অধ্যক্ষ ফ্লোরেন্স গমেজ।
অনুষ্ঠানের বিশেষ পর্বে বক্তব্য দেন লেখক, সংগঠক ও র পরামর্শক মুনির হাসান।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





