জাতীয়যাচাই চলছে

দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন

প্রকাশিত: 1 মিনিট পাঠ
দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন
এক নজরে
  • বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন আন্তর্জাতিক উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন
  • সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়কে এ পোর্টালের আওতায় আনা হবে
  • বিদেশি শিক্ষার্থী আকর্ষণ, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে দক্ষিণ এশিয়াসহ বৃহত্তর অঞ্চলের একটি আকর্ষণীয় উচ্চশিক্ষা গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে

বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয়টির তিনটি আধুনিক ডিজিটাল সেবা—MyBOU Mobile p, e-Attendance System এবং Complaint/Services Management System-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এসব কথা বলেন।

এ উদ্যোগের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক সক্ষমতা বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং আন্তর্জাতিক অর্থায়ন প্রাপ্তির সুযোগ সম্প্রসারিত হবে।

একই সঙ্গে বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে যুক্ত করার সুযোগও তৈরি হবে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।

আরও পড়ুন