জাতীয়যাচাই চলছে
ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ দূরের কথা, ফৌজদারি অপরাধও প্রকাশ পায় না: আসামিপক্ষের আইনজীবী
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে যেসব মৌখিক ও দালিলিক সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে, তাতে মানবতাবিরোধী অপরাধ তো দূরের কথা, কোনো ফৌজদারি অপরাধও প্রকাশ পায় না বলে দাবি করেছেন আসামিপক্ষের আইনজীবী সিফাত মাহমুদ
- ইনুর আইনজীবী সিফাত মাহমুদ বলেন, ৩০ জুন দেওয়া রায়ে ইনুর বিরুদ্ধে গঠিত আটটি অভিযোগের মধ্যে পাঁচটি থেকে তাঁকে খালাস দেওয়া হলেও তিনটিতে দোষী সাব্যস্ত করা হয়েছে
- মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড. আইনজীবী সিফাত মাহমুদ আরও বলেন, ইনুর বিরুদ্ধে আনা অভিযোগের সমর্থনে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) যেসব তথ্য–উপাত্ত ও সাক্ষ্য হাজির করেছে, তা অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট নয়
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত ৩০ জুন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২।
ইনুর বিরুদ্ধে প্রসিকিউশন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর টেলিফোনে কথোপকথন, কুষ্টিয়ার পুলিশ সুপারের সঙ্গে কথিত কথোপকথন, ১৪ দলের বৈঠকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন গণমাধ্যমে ইনুর দেওয়া সাক্ষাৎকারকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনুর আইনজীবী সিফাত মাহমুদ এ কথা বলেন।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





