জাতীয়যাচাই চলছে

উইজডম এডুকেশন: বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে এক যুগ ধরে শিক্ষার্থীদের পাশে

প্রকাশিত: 1 মিনিট পাঠ
এক নজরে
  • ২০১৪ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এক যুগ ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ খুঁজে নিতে সহায়তা করছে
  • উইজডম এডুকেশনের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস (British Council IELTS), পিয়ারসন পিটিই (Pearson PTE) এবং ইটিএস টোয়েফল (ETS TOEFL) পরীক্ষার নিবন্ধন পার্টনার হিসেবে কাজ করে
  • বিশেষ করে যাঁরা প্রথমবার বিদেশে পড়তে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য পুরো প্রক্রিয়াটি বুঝে ওঠা সহজ নয়

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৫ হাজার ২৪৫ জনের বেশি শিক্ষার্থীকে বিভিন্ন পর্যায়ে সহায়তা করেছে তারা।

পাশাপাশি বৃত্তির সুযোগ খোঁজা, আবেদনপত্র তৈরি, প্রয়োজনীয় নথিপত্র যাচাই, ভিসা আবেদনের প্রস্তুতি এবং বিদেশযাত্রার আগে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।

প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল এইচ পলাশের নেতৃত্বে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শসেবায় অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সেবা দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পড়াশোনার সুযোগ নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।

যুক্তরাজ্যে নিবন্ধিত কার্যালয়ের পাশাপাশি ঢাকার বনানী ও ধানমন্ডিতে রয়েছে তাদের কার্যালয়।

উইজডম এডুকেশনের কাজ কেবল বিশ্ববিদ্যালয়ে আবেদন করার মধ্যেই সীমাবদ্ধ নয়।

শিক্ষার্থীর শিক্ষাগত যোগ্যতা, পছন্দ, আর্থিক সামর্থ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় নিয়ে উপযুক্ত দেশ, বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচনে পরামর্শ দেওয়া হয়।

আন্তর্জাতিক শিক্ষা খাতে কামরুল এইচ পলাশের বিভিন্ন প্রশিক্ষণ ও পেশাগত পরিচিতি রয়েছে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।

আরও পড়ুন