জাতীয়যাচাই চলছে

মৃত্যুর মুখেও আলতাফ মাহমুদ বলেছিলেন, ‘আমাদের দেশ অবশ্যই স্বাধীন হবে’

প্রকাশিত: 1 মিনিট পাঠ
মৃত্যুর মুখেও আলতাফ মাহমুদ বলেছিলেন, ‘আমাদের দেশ অবশ্যই স্বাধীন হবে’
এক নজরে
  • মনে রাখা দরকার, মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ
  • আলতাফ মাহমুদের সঙ্গে বন্দী হয়ে বেঁচে ফেরা সহযোদ্ধাদের স্মৃতিচারণায় উঠে এল তাঁর শেষ দিনগুলোর কথা

গতকাল শনিবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে স্মৃতি ৭১ আয়োজিত ‘শহীদ আলতাফ মাহমুদের মুক্তিযুদ্ধ এবং তাঁর কয়েকজন সহযোদ্ধার বিস্ময়করভাবে বেঁচে ফেরার গল্প’ শীর্ষক অনুষ্ঠানে খায়রুল আলম বিল্লাহ অশ্রুসিক্ত কণ্ঠে আলতাফ মাহমুদের শেষ দিনগুলো ও তাঁদের ওপর অমানবিক নির্যাতনের বিবরণ দর্শকদের কাছে তুলে ধরেন।

’ শহীদ সুরকার আলতাফ মাহমুদের শেষ দিনগুলোর স্মৃতিচারণা করতে গিয়ে এই বর্ণনা দিয়েছেন তাঁর সঙ্গে বন্দিশালায় থাকা বীর মুক্তিযোদ্ধা খায়রুল আলম বিল্লাহ ওরফে খনু বিল্লাহ।

অনুষ্ঠানে আরও স্মৃতিচারণা করেন আলতাফ মাহমুদের সঙ্গে একই দিনে পাকিস্তানি সেনাদের হাতে আটক শিল্পী আবুল বার্‌ক্‌ আলভী, ব্যাংকার নাসের বখতিয়ার ও সংগীতশিল্পী লিনু বিল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও ছায়ানট সভাপতি সারওয়ার আলী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যাঁরা দেশের অভ্যন্তরে থেকে গিয়েছিলেন, তাঁরা নানাভাবে ভূমিকা রেখেছেন।

শহীদ সুরকার আলতাফ মাহমুদ কাজ করেছেন সাংস্কৃতিক ক্ষেত্রে।

দেশের অভ্যন্তরে থেকে যাঁরা মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিলেন, তাঁদের সেই সহযোগিতা ছিল খুবই গুরুত্বপূর্ণ।

জীবনের মারাত্মক ঝুঁকি নিয়ে বাড়িতে মুক্তিযোদ্ধাদের অস্ত্র লুকিয়ে রাখাসহ নানা রকম সহায়তা করেছেন।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।