জাতীয়যাচাই চলছে

‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, বললেন টসবন্ডের মালিক নন

প্রকাশিত: 1 মিনিট পাঠ
‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, বললেন টসবন্ডের মালিক নন
এক নজরে
  • প্রতিবাদপত্রে বলা হয়েছে, সালমান মুক্তাদিরের সঙ্গে শেখ নূর ইসলামের মেয়ে দিশা ইসলামের বিয়ে শেখ নূর ইসলাম বা তাঁর পরিবার মেনে নেয়নি
  • প্রতিবাদপত্রে আরও বলা হয়, শেখ নূর ইসলাম ৪৬ বছর ধরে কানাডায় বসবাস করছেন এবং তিনি সে দেশের নাগরিক
  • টসবন্ড ওয়্যারহাউস সিলগালা প্রসঙ্গে প্রতিবাদপত্রে বলা হয়েছে, প্রতিষ্ঠানটিকে শেখ নূর ইসলামের প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপন করা ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের কর্মকাণ্ডসংক্রান্ত সংবাদে নিজেকে ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে উপস্থাপন করায় আপত্তি জানিয়েছেন ব্যবসায়ী শেখ নূর ইসলাম।

শেখ নূর ইসলামের ব্যবসা সম্পর্কে ব্যাখ্যায় বলা হয়েছে, বাংলাদেশে ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ছাড়া তাঁর অন্য কোনো মদের বার, ওয়্যারহাউস কিংবা ডিপ্লোমেটিক বন্ডেড হাউস নেই।

একই সঙ্গে সম্প্রতি সিলগালা হওয়া ‘টসবন্ড’ নামের ওয়্যারহাউসটির মালিকানা অস্বীকার করে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটির সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের কোনো সম্পর্ক নেই।

ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের পক্ষে এতে স্বাক্ষর করেছেন প্রতিষ্ঠানটির হেড অব অপারেশন মোহাম্মদ ফয়জুল করিম।

প্রতিষ্ঠানটির কোনো ঘটনা, কার্যক্রম বা অভিযোগের সঙ্গে তাঁদের সম্পৃক্ত করাও প্রকৃত তথ্যের পরিপন্থী বলে দাবি করা হয়েছে।

কানাডায় নিজের বৈধ ব্যবসার আয় থেকে নিয়ম মেনে বাংলাদেশে প্রবাসী আয় পাঠিয়ে তিনি এ দেশে ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণ করছেন

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।