জাতীয়যাচাই চলছে

সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি হওয়া ঘণ্টা উদ্ধার

প্রকাশিত: 1 মিনিট পাঠ
সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি হওয়া ঘণ্টা উদ্ধার
এক নজরে
  • মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের বিপরীতে অবস্থিত সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দ্বিতীয় তলার খোলা জায়গায় ঘণ্টাটি রাখা ছিল
  • চুরির আগে রাত ১২টা ৩ মিনিট থেকে গির্জার সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ ছিল জানিয়ে আবদুল হালিম বলেন, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ
  • গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি ডাস্টবিনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়

রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউর সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি হওয়ার ২৬ ঘণ্টা পর প্রায় ৭০ কেজি ওজনের একটি পিতলের ঘণ্টা অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার করা ঘণ্টাটি বর্তমানে মোহাম্মদপুর থানা হেফাজতে আছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

পরদিন ভোর সাড়ে চারটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পাশাপাশি আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।

আরও পড়ুন