জাতীয়নিশ্চিত

প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার

প্রকাশিত: 1 মিনিট পাঠ
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
এক নজরে
  • পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘স্কুল ফিডিং’ কর্মসূচির দুধ চুরির অভিযোগে নাদিম মাহমুদ নামের এক ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে
  • বৃহস্পতিবার (১ অক্টোবর) পিরোজপুর জেলা ছাত্রদলের দফতর সম্পাদক খালিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নাদিম মাহমুদের বহিষ্কারের বিষয়টি...

পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘স্কুল ফিডিং’ কর্মসূচির দুধ চুরির অভিযোগে মো. নাদিম মাহমুদ নামের এক ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বিদ্যালয় ও স্থানীয় জানা গেছে, ২৫ সেপ্টেম্বর দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল ফিডিং কর্মসূচির শিশুদের জন্য বরাদ্দ করা দুধ চুরির অভিযোগ ওঠে।

এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার বলেন, ‘স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে তাঁর (নাদিম) বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে।

প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি

2টি স্বাধীন পত্রিকায় একই তথ্য মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।