জাতীয়নিশ্চিত

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

প্রকাশিত: 1 মিনিট পাঠ
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী
এক নজরে
  • পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, প্লাস্টিক দূষণ রোধে সরকার, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী, গবেষণাপ্রতিষ্ঠান, নাগরিক সমাজ এবং বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করতে হবে
  • অপ্রয়োজনীয় প্লাস্টিকের ব্যবহার কমানো, পুনঃব্যবহার বাড়ানো এবং বর্জ্য সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা শক্তিশালী করার মাধ্যমে চক্রাকার অর্থনীতির দিকে এগিয়ে যেতে হবে
  • প্লাস্টিকের উৎপাদন, ব্যবহার, বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহারের (রিসাইক্লিং) সঙ্গে যুক্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, নাগরিক সমাজ এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় জোরদার করা এর লক্ষ্য

দেশে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বহুল ব্যবহৃত হিসাব এখনো ২০১৮ ও ২০১৯ সালের তথ্যের ওপর নির্ভরশীল।

এটি নগরের ড্রেনেজ (নিষ্কাশনব্যবস্থা), নদ-নদী, জলাভূমি, উপকূলীয় অঞ্চল, জনস্বাস্থ্য ও প্রতিবেশব্যবস্থার ওপরও বিরূপ প্রভাব ফেলে।

নদী ও সমুদ্রে কী পরিমাণ প্লাস্টিক বর্জ্য যাচ্ছে আর কতটা বর্জ্য ল্যান্ডফিলে (ময়লার ভাগাড়) জমা হচ্ছে, তার হালনাগাদ তথ্যের ঘাটতি রয়েছে।

আজ মঙ্গলবার ঢাকায় ‘ন্যাশনাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ (এনপি ) বাংলাদেশ’–এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

প্লাস্টিক দূষণ মোকাবিলা এবং চক্রাকার অর্থনীতিতে (সার্কুলার ইকোনমি) উত্তরণে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, ইউএনডিপি বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের যৌথ উদ্যোগে এনপি বাংলাদেশ পরিচালিত হবে।

একই সঙ্গে প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার জীবিকা, বাণিজ্য, কর্মসংস্থান ও ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত।

’ পরিবেশমন্ত্রী আরও বলেন, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উৎপাদক, আমদানিকারক ও ব্র্যান্ডের মালিকদের আরও সক্রিয় হতে হবে।

প্লাস্টিকের অপ্রয়োজনীয় ব্যবহার কমানো, পণ্যের নকশা উন্নত করা এবং পুনর্ব্যবহার বাড়ানোর মাধ্যমে চক্রাকার অর্থনীতির প্রসার ঘটানো সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি

2টি স্বাধীন পত্রিকায় একই তথ্য মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।