এআইনির্ভর নজরদারি ও কর্মী ছাঁটাই বন্ধে নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

- নতুন আইন সেসব কোম্পানিকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে
- এ ছাড়া, কর্মক্ষেত্রের শৌচাগারে নজরদারি সরঞ্জাম ব্যবহারের বিরুদ্ধে সুরক্ষা
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত প্রযুক্তির মাধ্যমে কর্মী ছাঁটাই ও নজরদারি থেকে কর্মীদের সুরক্ষা দিতে নতুন আইন প্রণয়ন করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।
”বেশ কয়েকটি বিল নিয়ে গঠিত নতুন আইনে নিয়োগকর্তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা বা চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়ার সময় কেবল এআইয়ের ওপর নির্ভর করা নিষিদ্ধ করা হয়েছে।
কর্মীদের বিকল্প হিসেবে এআই ব্যবহারের বিষয়টি এ আইনের আওতাভুক্ত নয়।
সম্প্রতি ট্রাম্প প্রশাসন কিছু ফেডারেল কর্মীকে এআইয়ের পরিবর্তে এটাকে ‘সুপার ইন্টেলিজেন্স’ হিসেবে উল্লেখ করার নির্দেশ দিলেও অঙ্গরাজ্য সংস্থাগুলোকে প্রযুক্তিকে কেবল ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ হিসেবেই বর্ণনার নির্দেশ দিয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন গভর্নর নিউসম।
প্রযুক্তি সংবাদের সাইট এনগগাজেট প্রতিবেদনে লিখেছে, কর্মক্ষেত্রে এআই প্রয়োগের বিষয়ে কর্মীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এটাই যুক্তরাষ্ট্রের অন্যতম প্রথম আইন।
বিবৃতিতে গভর্নর নিউসম বলেছেন, “এআইয়ের সুযোগ বাড়ানো উচিত, তবে তা কর্মীদের ও পরিবারগুলোর মূল্যে হওয়া উচিত নয়।
যেহেতু এই প্রযুক্তি কাজের জায়গাকে নতুন রূপ দিচ্ছে, ফলে ক্যালিফোর্নিয়া মানুষকেই এর কেন্দ্রে রাখছে।
” এআই শিল্প নিজেই নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে– ট্রাম্প প্রশাসনের এমন সাম্প্রতিক মন্তব্যকে ‘বাজে কথা’ বলে বর্ণনা করেছেন নিউসম।
“ফেডারেল নেতৃত্বের অনুপস্থিতিতে আমাদের আরও অনেক কিছু করতে হবে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2
- বিডি নিউজ২৪-এ একই তথ্য প্রকাশ করেছে↗ বিডিনিউজ২৪





