জাতীয়যাচাই চলছে [A]

চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনের রড–সিমেন্ট নিয়ে যাওয়ার চেষ্টা, এসআরবির হাতে আটক

1 মিনিট পাঠ
চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনের রড–সিমেন্ট নিয়ে যাওয়ার চেষ্টা, এসআরবির হাতে আটক
এক নজরে
  • এ সময় নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসা ট্রাকটিও জব্দ করা হয়

চাঁদা না পেয়ে তিনি ভবনের রড, সিমেন্টসহ নির্মাণসামগ্রী ট্রাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

এসআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্মাণাধীন ভবনের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে চাঁদা না পেয়ে জোর করে নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।

কুমিল্লা নগরে একটি নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টার অভিযোগে মোমিন আহমেদ ভূঁইয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ শুক্রবার সকালে এসআরবি–১১–এর সিপিসি–২–এর উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম কে এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে নগরের ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোমিনকে আটক করে এসআরবি–১১।

এসআরবির ভাষ্য, জিজ্ঞাসাবাদে মোমিন একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সঙ্গে যুক্ত থাকার তথ্য দিয়েছেন।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।

নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2