জাতীয়যাচাই চলছে

বিশ্বের প্রথম নিউক্লিয়ার ঘড়ি আবিষ্কার, সময় মাপায় নতুন দিগন্ত

প্রকাশিত: 1 মিনিট পাঠ
বিশ্বের প্রথম নিউক্লিয়ার ঘড়ি আবিষ্কার, সময় মাপায় নতুন দিগন্ত
এক নজরে
  • ঘড়ি দুটি তৈরিতে ব্যবহার করা হয়েছে থোরিয়াম-২২৯ নামের একটি তেজস্ক্রিয় আইসোটোপ
  • ভিয়েনার একটি গবেষকদল নতুন ঘড়ি ব্যবহার করে ডার্ক ম্যাটার শনাক্তের একটি সূক্ষ্ম পরীক্ষাও চালিয়েছে
  • এত দিন সময় মাপার সবচেয়ে নির্ভুল প্রযুক্তিগুলোর মধ্যে অন্যতম ছিল পারমাণবিক ঘড়ি

এবার সেই প্রচেষ্টায় এসেছে বড় অগ্রগতি—তৈরি হয়েছে বিশ্বের প্রথম দুটি কার্যকর নিউক্লিয়ার ঘড়ি।

প্রায় পাঁচ দশক ধরে বিজ্ঞানীরা নিউক্লিয়ার ঘড়ি তৈরির স্বপ্ন দেখছিলেন।

Nature সাময়িকীতে প্রকাশিত দুটি গবেষণাপত্রে উঠে এসেছে এই অর্জনের বিস্তারিত।

এটি ক্যালসিয়াম ফ্লোরাইডের স্ফটিকের মধ্যে স্থাপন করে লেজারের আলোর সঙ্গে নিউক্লিয়াসের মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করা হয়েছে।

বর্তমানে সবচেয়ে উন্নত পারমাণবিক ঘড়িগুলোও কয়েক শ কোটি বছরে প্রায় এক সেকেন্ডের মতো ভুল করতে পারে।

দৈনন্দিন জীবনে এক সেকেন্ড কে আমরা তেমন গুরত্ব না দিলেও, স্যাটেলাইটের হিসাব, মোবাইল নেটওয়ার্ক কিংবা মহাকাশের রহস্য অনুসন্ধানে এক সেকেন্ডের সামান্য ভুলও বড় প্রভাব ফেলতে পারে!

অস্ট্রিয়ার ভিয়েনা ও চীনের বেইজিংয়ের বিজ্ঞানীরা পৃথকভাবে তৈরি করেছেন ঘড়ি দুটি।

এতে পরমাণুর বাইরের দিকে থাকা ইলেকট্রনের শক্তিস্তরের পরিবর্তন পর্যবেক্ষণ করে সময় নির্ধারণ করা হয়।

এমনকি ডার্ক ম্যাটারের মতো মহাবিশ্বের রহস্য অনুসন্ধানেও কাজে আসতে পারে এই প্রযুক্তি।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।