জাতীয়যাচাই চলছে [A]
জমজমের পানি সরবরাহে দেরি, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত
1 মিনিট পাঠ

এক নজরে
- এদিকে জমজমের পানি পেতে দেরি হওয়ায় ফ্লাইটের কয়েকজন যাত্রী, যাদের মধ্যে সংসদ সদস্যও ছিলেন
- বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জমজমের পানি বহনকারী কনটেইনার নামানো
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ঢাকায় আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৮ ফ্লাইট।
সৌদি আরব থেকে ফেরার পর ওমরাহযাত্রীদের জমজমের পানি সময়মতো সরবরাহ করতে না পারায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনার পর সংশ্লিষ্ট ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে অভ্যন্তরীণ তদারকি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





