বিলের কচুরিপানা থেকে বের হচ্ছিল দুর্গন্ধ, উৎস খুঁজতে গিয়ে পাওয়া গেল কম্বলে মোড়ানো নারীর মরদেহ

- দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তাঁরা দেখেন, কচুরিপানার স্তূপের ভেতর কম্বলে মোড়ানো একটি বস্তু থেকে দুর্গন্ধ বের হচ্ছে
- চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি বিলে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো এক নারীর মরদেহ পাওয়া গেছে
- কমপক্ষে তিন থেকে চার দিন বা এরও বেশি দিন আগে ওই নারীকে হত্যা করা হয়ে থাকতে পারে
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জানা গেছে, সকাল ১০টার দিকে চরমুকুন্দি বিলে জমি আবাদের জন্য কচুরিপানা পরিষ্কার করতে যান স্থানীয় কয়েকজন।
পচে মরদেহটি বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিক ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যুর মামলা হচ্ছে বলে জানান ওসি হাফিজুর রহমান।
খবর পেয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আরও পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যান।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ওই নারীকে হত্যা করে মরদেহ সম্ভবত ধনাগোদা নদীতে ফেলে দিয়েছিল দুর্বৃত্তরা।
বিকৃত হওয়ার কারণে লাশের গায়ে আঘাতের চিহ্ন আছে কি না, তা বোঝা যায় না।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





