গুরুত্ব বিবেচনায় নিয়ে সংবাদ পরিবেশনের নির্দেশ বিটিভিকে

- বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিটিভির অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের সামাজিক প্রভাব বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন কমিটির সদস্যরা
- সভায় সংবাদের গুরুত্ব ও প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দিয়ে সংবাদ পরিবেশন এবং জনগণের কাছে গ্রহণযোগ্য অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের ওপরও গুরুত্ব দেওয়া হয়
- এ জন্য প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য সুনির্দিষ্ট করা প্রয়োজন
সংবাদের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বিবেচনায় নিয়ে সংবাদ পরিবেশনের জন্য বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
একই সঙ্গে রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধ গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে বিটিভির লক্ষ্য ও উদ্দেশ্য সুনির্দিষ্ট করার ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।
বিটিভির দায়িত্ব ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তাঁরা বলেন, বিটিভির উদ্দেশ্য কোনো বাণিজ্যিক টেলিভিশন চ্যানেলে রূপান্তরিত হওয়া নয়; বরং রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধ গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করা।
বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তর এবং সংস্থাগুলোতে গত ১৭ বছরে অনৈতিকভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো ও পদোন্নতি থেকে বঞ্চিত কর্মকর্তাদের নাম–পদবিসহ তালিকা পরবর্তী সভায় উপস্থাপনের বিষয়ে আলোচনা হয়।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এসব নির্দেশনা ও সুপারিশ করা হয়।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





