হারানো প্রাণীর খোঁজ থেকে দত্তক ও চিকিৎসা, নানা সেবা নিয়ে ‘পারুল’ অ্যাপ

- পোষা প্রাণী হারিয়ে গেলে তার খোঁজ করা, অসুস্থ বা বিপদে পড়া প্রাণীকে উদ্ধার করা কিংবা প্রাণী দত্তক দেওয়ার জন্য অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও পোস্টের ওপর নির্ভর করেন
- প্রাণী দত্তক দেওয়া ও নেওয়া যাঁরা কোনো প্রাণী দত্তক নিতে চান, তাঁদের জন্য স্থানীয়ভাবে থাকা প্রাণীদের তথ্য খুঁজে পাওয়ার সুযোগ তৈরি করেছে পারুল
- হারানো প্রাণী খুঁজতে সাহায্য করবে পারুল পোষা প্রাণী হারিয়ে গেলে সাধারণত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও তথ্য দিয়ে পোস্ট করেন মালিকেরা
পারুলের মাধ্যমে হারানো প্রাণীর খোঁজ করা, বিপদে পড়া প্রাণী উদ্ধারে সাহায্য চাওয়া, প্রাণী দত্তক দেওয়া ও নেওয়া, কাছাকাছি পশুচিকিৎসকের খোঁজ পাওয়া এবং জরুরি প্রয়োজনে প্রাণীর রক্তদাতার সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করা হয়েছে।
পারুলের ‘রেসকিউ’ সুবিধায় প্রতিটি উদ্ধার কার্যক্রমের জন্য আলাদা তথ্য ও আপডেট রাখার সুযোগ রয়েছে।
এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রাণীটির অবস্থা সম্পর্কে জানতে এবং উদ্ধার কার্যক্রমে একসঙ্গে কাজ করতে পারবেন।
প্ল্যাটফর্মটিতে যাচাইকৃত ব্যবহারকারীদের প্রোফাইল ও প্রাণী দত্তকের তালিকার ব্যবস্থা রয়েছে।
পারুলের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ সুবিধায় হারিয়ে যাওয়া বা পাওয়া প্রাণীর তথ্য জানানো যাবে।
প্রাণী উদ্ধারে সমন্বয়ের সুযোগ রাস্তায় অসুস্থ, আহত বা বিপদে পড়া কোনো প্রাণী দেখলে অনেকেই সাহায্যের আবেদন জানান।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





