কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো

- ২ মিনিট ৩ সেকেন্ডের ওই ভিডিওতে দুজনের মধ্যে মিছিলে রতনের উপস্থিতি
- সমালোচনার মুখে ২৮ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে মহসিন দাবি করেছিলেন
কুমিল্লায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা ইমরান হোসেন ওরফে রতনের (২৫) উপস্থিতি নিয়ে বিতর্কের মধ্যে এবার কুমিল্লা মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডার—গণমাধ্যমে এমন সংবাদ আসার পর তাঁকে একটি নম্বর থেকে ইমরান নামে কল করা হয়েছে।
ইমরান হোসেন রতন কুমিল্লা নগরের অন্যতম শীর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’–এর প্রধান।
মিছিলের অগ্রভাগে মহসিনকে এবং তাঁর ঠিক পেছনে রতনকে দেখা যায়—এমন একটি ভিডিও ২৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
গত ২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতা-কর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল হয়।
ছাত্রদল নেতা মহসিনের দাবি, এই কথোপকথন গত শনিবার হয়েছে।
বড় পরিসরের ওই মিছিলে হাজারো মানুষের ভিড়ে রতন কীভাবে তাঁর পেছনে এসে দাঁড়িয়েছেন, তা তিনি জানতেন না।
এমনকি রতনকে আগে কখনো দেখেননি বা চেনেন না বলেও দাবি করেছিলেন তিনি।
কথোপকথনের কিছু অংশ নিচে তুলে দেওয়া হলো: রতন: কিতা কইছো তুমি এইডা তুমি আবার হুনো (শোনো) না ভাই।
এখন কইতাছি ভাই, আমরা কি আমরার লাইগ্যানি গেছিলাম প্রোগ্রামডাত?
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





