জাতীয়যাচাই চলছে

প্রিয় শিক্ষকের স্মৃতিতে বৃক্ষরোপণ

প্রকাশিত: 1 মিনিট পাঠ
প্রিয় শিক্ষকের স্মৃতিতে বৃক্ষরোপণ
এক নজরে
  • ৮ অক্টোবর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়
  • কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস

একটি গাছ যেমন প্রকৃতিকে বাঁচিয়ে রাখে, তেমনি কখনো কখনো হয়ে ওঠে প্রিয় মানুষের স্মৃতি ধরে রাখার প্রতীক।

’ গোবিপ্রবি বন্ধুসভার সভাপতি আহনাফ শাহরিয়ার বলেন, ‘আমরা চাই, রোপণ করা গাছগুলো বড় হয়ে ক্যাম্পাসকে সবুজ করে তুলুক এবং প্রিয় শিক্ষকের স্মৃতিকে ধরে রাখুক।

গাছগুলো একদিকে পরিবেশের উপকারে আসবে, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতির প্রতি দায়িত্ববোধ তৈরি করবে।

’ . ইতিহাস বিভাগের শিক্ষক মুজাহিদুল ইসলাম বলেন, ‘ভালো কাজের মধ্য দিয়ে মানুষের স্মৃতি ধরে রাখা যায়।

’ সাধারণ সম্পাদক আল-আমীন শেখ বলেন, ‘গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যাও জরুরি।

আমাদের প্রত্যাশা, এই উদ্যোগ ক্যাম্পাসকে আরও সবুজ ও সুন্দর করে তুলবে।

’ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মেহেরাব হোসেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আফিফা ঐশী, বন্ধু আকাশ রায়, স্মৃতি রানী, সিয়াম, রিপনসহ অন্য বন্ধুরা।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।