মিয়ানমারের জান্তা-ঘনিষ্ঠ ব্যবসায়ীর মেয়ের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, থেইন্ট উইন হেটেটের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা দেশটির মিয়ানমারবিষয়ক নীতিগত লক্ষ্য অর্জনে আর কার্যকর ভূমিকা রাখছে না বলে মনে করছে বর্তমান প্রশাসন
- মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিষ্ঠানটি সামরিক বাহিনীর জন্য জ্বালানি তেল আমদানি ও বিতরণ করত
- পরিবারের মালিকানায় সামরিক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ২০টি প্রতিষ্ঠানও ছিল
মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যবসায়ীর মেয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।
রোববার (১১ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, থেইন্ট উইন হেটেটকে যুক্তরাষ্ট্রের বিশেষভাবে চিহ্নিত ব্যক্তি ও অবরুদ্ধ ব্যক্তিদের তালিকা (এসডিএন) থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
২০২১ সালে নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর জান্তাকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন রাখার যে নীতি যুক্তরাষ্ট্র অনুসরণ করছিল, এ পদক্ষেপকে তার পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
২০২৪ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় শ্বে বাইয়ান ফিউ গ্রুপ অব কোম্পানিজ, এর প্রতিষ্ঠাতা থেইন উইন জাও এবং তাঁর পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দেয়।
আদালতে নিষেধাজ্ঞার তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন জানিয়ে মামলা করার পর এ সিদ্ধান্ত নেওয়া হলো।
মিয়ানমারে প্রতারণাকেন্দ্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের পরিবেশ উন্নত করা এবং চলমান সহিংসতা ও মানবিক সংকট নিরসনে শান্তিপ্রক্রিয়া এগিয়ে নেওয়াকে অগ্রাধিকার দিচ্ছে ওয়াশিংটন।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





