আন্তর্জাতিকযাচাই চলছে
রুশ গবেষণাগারের কর্মীর মৃত্যুর পরও প্লেগের সংক্রমণ শনাক্ত হয়নি: ডব্লিউএইচও
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- মৃত্যুর পর পরীক্ষা করেও প্লেগের জীবাণুর উপস্থিতি শনাক্ত হয়নি
- শুরুতে তাঁর মৃত্যুর পেছনে নিউমোনিক প্লেগের আশঙ্কা করা হয়েছিল
- বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি করে
শনিবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে ডব্লিউএইচও জানায়, ওই কর্মী এবং তার সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা পরীক্ষা করে যেসব বিপজ্জনক জীবাণুর খোঁজ করা হয়েছিল, সেগুলোর কোনোটিই পাওয়া যায়নি বলে সংস্থাটিকে জানিয়েছে রাশিয়ার স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাশিয়া জানায়, ওই কর্মীর সংস্পর্শে আসা সবার স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব তথ্য ডব্লিউএইচওকে দেওয়া
ডব্লিউএইচও বলেছে, পাওয়া তথ্যের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে সম্পর্কিত চলমান সংক্রমণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
প্রতিবেশী বুরিয়াতিয়া অঞ্চলের গভর্নর বলেছিলেন, ওই নারী ‘সম্ভবত প্লেগে’ মারা গেছেন।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





