আন্তর্জাতিকযাচাই চলছে

ইয়েমেনে হঠাৎ বাড়ছে কলেরা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশিত: 1 মিনিট পাঠ
ইয়েমেনে হঠাৎ বাড়ছে কলেরা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
এক নজরে
  • গত ৬ থেকে ১২ সেপ্টেম্বরে এক সপ্তাহে ইয়েমেনে সন্দেহভাজন কলেরা রোগীর সংখ্যা ছিল ২১৭ জন, যা ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর সপ্তাহে তিনগুণ বেড়ে ৬৪৭ জনে দাঁড়িয়েছে
  • জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বলেছে, ইয়েমেনে চলতি বছরের এখন পর্যন্ত ৮ হাজার ৩৪ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন এবং ২৭ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে
  • সোমবার (১২ অক্টোবর) জাতিসংঘের অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলেছে, সহিংসতা বৃদ্ধির পর থেকে ইয়েমেনে ২ লাখ ১৭ হাজারের বেশি মানুষ ভিটেমাটি ছেড়ে পালিয়েছেন

জেনেভাভিত্তিক ডব্লিউএইচও বলেছে, ইয়েমেনে ৯০ দিনের জরুরি পদক্ষেপের জন্য প্রয়োজনীয় ৩ কোটি ১০ লাখ ডলারের মধ্যে মাত্র ৩৭ লাখ ৮০ হাজার ডলার পেয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ডব্লিউএইচও সতর্ক করে বলেছে, দেশটিতে চলমান যুদ্ধ এবং এর সঙ্গে ব্যাপক জনসংখ্যার স্থানান্তর সংক্রামক এই রোগের ঝুঁকি বৃদ্ধি করেছে।

ডব্লিউএইচও আরও বলেছে, প্রতিরোধযোগ্য রোগের এই বাড়তি চাপ সংঘাত ও লড়াইয়ে আহত হাজার হাজার মানুষের চিকিৎসা দেওয়া হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

অতিরিক্ত ভিড়, নিরাপদ পানির অভাব এবং স্বাস্থ্যসেবার অভাবে লাখ লাখ মানুষ কলেরা ও হামসহ প্রতিরোধযোগ্য বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হওয়ার চরম ঝুঁকিতে রয়েছেন।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।

আরও পড়ুন