চোখের আলো ফেরাতে পারে জিন থেরাপি

- জিন থেরাপি বা জিনভিত্তিক চিকিৎসার মাধ্যমে দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানীরা
- জিনভিত্তিক এই চিকিৎসায় আলো ব্যবহার করে স্নায়ুকোষকে সক্রিয় বা নিষ্ক্রিয় করার কৌশল ব্যবহার করা হয়েছে
অপ্টোজেনেটিক নামের এই জিন থেরাপি ২০২১ সালে প্রথমবারের মতো একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে এনেছিল।
গবেষণাপত্রের লেখক এবং সুইজারল্যান্ডের ইনস্টিটিউট অব মলিকিউলার অ্যান্ড ক্লিনিক্যাল অপথালমোলজি বাসেলের পরিচালক অধ্যাপক বোটন্ড রোশকা বলেন, ‘আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে অপ্টোজেনেটিকস ধারণাটি কার্যকর।
’ গবেষণায় অংশ নেওয়া ১০ জনই অ্যাডভান্সড রেটিনাইটিস পিগমেন্টোসায় আক্রান্ত ছিলেন।
এ-সংক্রান্ত আবিষ্কারের জন্যই চলতি বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের হ্যানকিংস বলেন, ‘যেসব মানুষের কিছুটা দৃষ্টিশক্তি এখনো অবশিষ্ট আছে, তাঁদের জন্য এই গবেষণা আশ্বস্ত হওয়ার মতো বিষয়।
অপ্টোজেনেটিক নামের এই চিকিৎসা নিরাপদ বলে জানিয়েছেন তাঁরা।
গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে গতকাল বৃহস্পতিবার চিকিৎসাবিষয়ক সাময়িকী নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন-এ।
পরীক্ষায় প্রথম ওই রোগীর পাশাপাশি আরও নয়জন অংশ নিয়েছিলেন।
গ্যাংলিয়ন কোষগুলো চোখ থেকে পাওয়া দৃশ্য-সংক্রান্ত তথ্য মস্তিষ্কে পাঠায়।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





