আন্তর্জাতিকযাচাই চলছে

বাব আল-মান্দাব ঘিরে তীব্র লড়াই, হুথিদের বিরুদ্ধে বড় অভিযান

প্রকাশিত: 1 মিনিট পাঠ
বাব আল-মান্দাব ঘিরে তীব্র লড়াই, হুথিদের বিরুদ্ধে বড় অভিযান
এক নজরে
  • সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের লড়াইয়ের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে বাব আল-মান্দাব প্রণালির আশপাশের এলাকা
  • রোববার প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি হুথিদের নিয়ন্ত্রণে থাকা সব এলাকা পুনর্দখলের লক্ষ্যে এ অভিযান ঘোষণা করেন
  • মঙ্গলবার ইয়েমেন সরকারের অনুগত বাহিনী বাব আল-মান্দাবের কাছে কৌশলগত এলাকা এবং মোখা শহরের আশপাশে অভিযান শুরু করে

ইয়েমেনে বড় ধরনের পাল্টা অভিযান চালিয়ে ১ হাজার ৮৬০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারপন্থী বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র জানান, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে হুথিদের বিভিন্ন সামরিক অবস্থানে ২ হাজার ১০৩টি ‘নির্ভুল হামলা’ চালানো হয়েছে।

সাদা প্রদেশের পাহাড়ি এলাকায় থাকা ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গুদামও হামলায় ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়।

ইয়েমেনে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ফলে দেশটির দীর্ঘদিনের সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে।

এদিকে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট বুধবার হুথিদের ৮২টি সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে।

জোটের দাবি, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঘাঁটি, কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, যোগাযোগব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের গুদাম।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।