আন্তর্জাতিকযাচাই চলছে

সৌদি আরব ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

প্রকাশিত: 1 মিনিট পাঠ
সৌদি আরব ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
এক নজরে
  • কানাডাও জরুরি প্রয়োজন ছাড়া সৌদি আরব ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে
  • গত রোববার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস ইরান ও ইরান-সমর্থিত হুতি হামলার আশঙ্কার কথা উল্লেখ করে নাগরিকদের সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বলেছে
  • সৌদি আরবে ভ্রমণ বাতিল করা কিংবা জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের একের পর এক হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে দেশটিতে ভ্রমণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ সতর্কতা জারি করেছে।

তাছাড়া, মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়া সৌদি আরবের অন্য বিমানবন্দরগুলোতে জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত না করার পরামর্শ দিয়েছে দেশটি।

নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় রিয়াদের প্রধান বিমানবন্দর এবং নাজরান, জিজান ও আসির প্রদেশে কোনও কারণেই ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এবং সৌদি আরবের অন্যান্য স্থানেও জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলতে বলেছে।

দক্ষিণ কোরিয়া জরুরি কাজ না থাকলে সৌদি আরবে অবস্থান করা নাগরিকদের দেশটি ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

সোমবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নতুন করে এ সতর্কতা জারি করে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।