রিয়াদসহ সৌদির দুই বিমানবন্দর বন্ধ, দেশটি ভ্রমণে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের নাগরিকদের সতর্কতা জারি

- যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস তাদের নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া জেদ্দা, দাম্মাম ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়া বাকি সব বিমানবন্দরে ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে
- সৌদি আরবের বিমানবন্দরগুলোয় হুতিদের একের পর এক হামলার পর বিশ্বের কয়েকটি দেশ তাদের নাগরিকদের সে দেশে ভ্রমণের বিষয়ে সতর্ক করে দিয়েছে
- যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও জাপানের সতর্কবার্তার পর আজ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডও সৌদি আরব ভ্রমণের ব্যাপারে তাদের নাগরিকদের জন্য ভ্রমণ নির্দেশিকা জারি করেছে
সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের (জিএসিএ) তথ্য অনুযায়ী, গতকাল কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ১ জন নিহত ও ১১ জন আহত হন।
রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস গতকাল রোববার ইরান ও সশস্ত্রগোষ্ঠী হুতিদের হামলার হুমকির কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে।
হুতিদের হামলার পর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ দুই বিমানবন্দরে আজ সোমবার ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ জানিয়েছে, অস্ট্রেলীয় নাগরিকদের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এড়িয়ে চলা উচিত।
নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় তাদের নাগরিকদের কোনো অবস্থাতেই সৌদি আরবের রাজধানীর প্রধান বিমানবন্দর এবং নাজরান, জাজান ও আসির প্রদেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।
এ ছাড়া সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরে ভ্রমণের বিষয়টি ‘পুনর্বিবেচনা’ করা উচিত।
একই সঙ্গে ‘জরুরি প্রয়োজন ছাড়া’ পুরো সৌদি আরবে ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে পাঁচটি হামলার ঘটনা ঘটেছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





