আন্তর্জাতিকযাচাই চলছে

মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ হয়ে পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

প্রকাশিত: 1 মিনিট পাঠ
মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ হয়ে পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
এক নজরে
  • যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার পর কারাপ্রধান ফ্রাঙ্ক স্ট্রাডার পদত্যাগ করছেন
  • হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড গত বুধবার সকাল ১০টায় কার্যকরের কথা ছিল
  • আইনি নথিপত্র অনুযায়ী, ক্রিস্টাকে টেনেসির ন্যাশভিলের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

এটি কার্যকর হলে ২০০ বছরের বেশি সময়ের মধ্যে টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রথম নারী হতেন তিনি কিন্তু দুটি ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যান ক্রিস্টা।

কারা কর্তৃপক্ষ এখনো জানায়নি যে তারা ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য আবার চেষ্টা করবে কি না।

এদিকে মৃত্যুদণ্ড কার্যকরপ্রক্রিয়ার সংশ্লিষ্ট আলামত সংরক্ষণের জন্য তাঁর আইনজীবীরা গত শুক্রবার

ক্রিস্টার আইনজীবীরা কারাপ্রধান ফ্রাঙ্ক স্ট্রাডার পদত্যাগকে যৌক্তিক বলেছেন।

আমরা আশা করি, পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্ত টেনেসির মৃত্যুদণ্ডব্যবস্থার গভীর সমস্যাগুলোকে উন্মোচন করবে।

টেনেসির কারা বিভাগ মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতির পক্ষে সাফাই গেয়ে বলেছে, যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, তার বাইরে অতিরিক্ত কোনো প্রক্রিয়া প্রোটোকল অনুমোদন করে না।

গত বুধবার ইনজেকশন দেওয়ার পরও মৃত্যু না হওয়ায় তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি অচেতন ছিলেন এবং তাঁকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়া হচ্ছিল।

এ ছাড়া মৃত্যুদণ্ড কার্যকর পদ্ধতিতে কোনো ভুল হয়েছিল কি না, তারও কোনো ব্যাখ্যা দেয়নি।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।