শ্যানেলের লাল-কালো পোশাকে গ্ল্যাম ছড়াচ্ছেন পাণ্ডে গার্ল

- ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড শ্যানেলের ফল-উইন্টার ২০২৬ সংগ্রহের ৫১ নম্বর লুকটি বেছে নিয়েছিলেন তিনি
- সিল্ক-নিটের হাতাকাটা পোশাকটিতে লাল ও কালোর সমন্বয়ের পাশাপাশি রয়েছে টেক্সচারযুক্ত নকশা
দীপাবলির আগে শ্যানেল বিউটির বিশেষ নৈশভোজ ‘দীপাবলি ফেস্টিভ ডিনার ২০২৬’-এ লাল-কালো পোশাকে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে।
সম্প্রতি শ্যানেল বিউটির প্রথম প্রচারাভিযান উদ্যাপন উপলক্ষে আয়োজিত এই নৈশভোজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে অনন্যা লিখেছেন, ‘শ্যানেল বিউটির সঙ্গে আমার প্রথম প্রচারাভিযান উদ্যাপন করতে পেরে কৃতজ্ঞ।
মেকআপে উজ্জ্বল বেস, গালে হালকা ব্লাশ, চোখে উইংড আইলাইনার ও ঠোঁটে গ্লসি লাল লিপস্টিক বেছে নিয়েছিলেন অভিনেত্রী।
ছোট স্টাড কানের দুল ও কালো ক্ল্যাসিক ব্যাগে লুকটি ছিল পরিপূর্ণ।
’ দীপাবলির পার্টিতে শাড়ি বা লেহেঙ্গার বাইরে ভিন্ন কিছু পরতে চাইলে অনন্যার এই লুক হতে পারে অনুপ্রেরণা।
সব মিলিয়ে লাল-কালোর বৈপরীত্য, নজরকাড়া গয়না ও পরিমিত মেকআপে উৎসবের সাজে আধুনিকতার ছাপ রেখেছেন অনন্যা।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।





