সাভারে ৩০ ঘণ্টার ব্যবধানে তিন নারীসহ চারজনের মরদেহ উদ্ধার, আটক ১

- এদিকে গতকাল বুধবার দিবাগত রাতে সাভারের শিমুলিয়া ইউনিয়নের একটি এলাকার একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে এক গৃহবধূর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- এদিকে গতকাল দুপুরে আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকার একটি ভাড়া বাসা থেকে তরিকুল ইসলাম (৩৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- আশুলিয়া থানা-পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়া ইউনিয়নের পল্লিবিদ্যুৎ এলাকায় হাজী খালেকের বাসা থেকে আঁখি আক্তার (২৪) নামের এক পোশাকশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়
ঢাকার অদূরে সাভারে প্রায় ৩০ ঘণ্টার ব্যবধানে পৃথক ৪টি স্থান থেকে ৩ নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রায় দেড় ঘণ্টা হয়ে গেলেও ফিরে না আসায় পরিবারের সদস্যরা ছাদে গিয়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই কে বলেন, খবর পেয়ে বাসার খাটের ওপর থেকে আঁখির মরদেহ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার এসআই নূর আমিন কে বলেন, সুরতহালে নিহত গৃহবধূর মাথার বাঁ পাশে কানের নিচে ধারালো কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া যায়।
একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীকে হত্যা করেন তিনি।
নিহত আঁখি আক্তার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া কবিরাজপাড়া গ্রামের আবেদ আলীর মেয়ে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে পানির ট্যাংকে পানি যাচ্ছে কি না, তা দেখতে ছাদে যান ওই গৃহবধূ।
এ ঘটনায় গৃহবধূর বড় ভাই বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন।
ঘটনার কারণ ধর্ষণচেষ্টা নাকি অন্য কোনো বিষয়, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





