অর্থনীতিযাচাই চলছে

আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু ব্যাংককে

প্রকাশিত: 1 মিনিট পাঠ
আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু ব্যাংককে
এক নজরে
  • একই সঙ্গে ব্যাংক খাতের সুশাসন, রাজস্ব আহরণ বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন এবং উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়নের বিষয়ে আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করা
  • ১২ থেকে ১৮ অক্টোবর ব্যাংককের কুইন সিরিকিত জাতীয় সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সভায় বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন
  • এতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নিচ্ছে

বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা, উন্নয়ন অর্থায়ন, বিনিয়োগ সম্প্রসারণ ও আর্থিক খাতের সংস্কার নিয়ে আলোচনার মধ্য দিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সোমবার (১২ অক্টোবর) শুরু হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা।

বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলা, আর্থিক খাতের স্থিতিশীলতা, উন্নয়ন অর্থায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি বিনিয়োগের ভূমিকা এবারের সভার আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

বাংলাদেশের জন্য এবারের সভার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো দেশের নিজস্ব অর্থনৈতিক অগ্রাধিকার ও বাস্তবতার ভিত্তিতে সংস্কার কার্যক্রম তুলে ধরা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করা।

প্রতিনিধিদলে রয়েছেন- প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ব্যাংকক সভায় বাংলাদেশ নিজস্ব উদ্যোগে প্রণীত অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা তুলে ধরবে।

দেশের কাঠামোগত দুর্বলতাগুলো চিহ্নিত করে সরকার নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে।

এ ক্ষেত্রে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা চাওয়া হচ্ছে দেশের বাস্তবতা ও নীতিগত অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।