জ্বালানির দাম ও সরকারী কর্মচারীদের বেতন বৃদ্ধি মূল্যস্ফীতি উসকে দিতে পারে

- মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক
- এ ছাড়া স্ট্যান্ডার্ড লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সাড়ে ৭ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে
- বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি বছরের জুনে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৬ শতাংশ
হাবিবুর রহমান, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক . কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্কলন অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরে মূল্যস্ফীতি ধীরে ধীরে কমতে পারে, তবে এই কমার গতি বা প্রক্রিয়া অনিশ্চিত বরং মূল্যস্ফীতিকে আবার উসকে দিতে পারে, এমন বেশ কয়েকটি অভ্যন্তরীণ ও বৈশ্বিক ঝুঁকি চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক।
এসএলএফের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংককে এক দিনের জন্য টাকা ধার দেয়।
বিশেষ করে খাদ্যবহির্ভূত পণ্যের উচ্চমূল্য বাজারে ক্রমাগত চাপ সৃষ্টি করছে।
এ জন্য নীতি সুদহার আগের মতো রেখেই প্রথম ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান এ মুদ্রানীতি ঘোষণা করেন।
এ সময় ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন, আনিছুর রহমানসহ কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ বুধবার এক সংবাদ সম্মেলনে ত্রৈমাসিক এই মুদ্রানীতি ঘোষণা করা হয়।
মূল্যস্ফীতি কিছুটা কমলেও সাধারণ মানুষের স্বস্তি পাওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





