অর্থনীতিযাচাই চলছে

ব্যবসা সচল রাখতে বেক্সিমকো গ্রুপের দুই কোম্পানিকে বিশেষ ছাড়

প্রকাশিত: 1 মিনিট পাঠ
ব্যবসা সচল রাখতে বেক্সিমকো গ্রুপের দুই কোম্পানিকে বিশেষ ছাড়
এক নজরে
  • বেক্সিমকো গ্রুপের ঋণখেলাপি দুই কোম্পানির ব্যবসা স্বাভাবিক করতে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক
  • এ ছাড়া নতুন করে ঋণ সুবিধা পেতে হলে বেক্সিমকো এলপিজি ইউনিট–১–কে তার সব ধরনের আয় নির্দিষ্ট একটি ব্যাংক হিসাবে জমা রাখতে হবে
  • বেক্সিমকো গ্রুপের কোম্পানি বেক্সিমকো এলপিজি ইউনিট–১ ও শাইনপুকুর সিরামিকসকে এই সুবিধা দেওয়া হয়েছে

বেক্সিমকো এলপিজি ইউনিট–১–কে দেওয়া ছাড়ের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংকের ঋণখেলাপি এই কোম্পানিটির শতভাগ মার্জিনের বিপরীতে ঋণপত্র খোলা ও চলতি মূলধন সরবরাহের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের ২৭ কক (৩) ধারার নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

আইনের এই ধারার কারণে বেক্সিমকো গ্রুপের ঋণখেলাপি কোম্পানি বেক্সিমকো এলপিজি ইউনিট–১ কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো ঋণ সুবিধা পাচ্ছিল না।

আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বেক্সিমকো এলপিজি ইউনিট–১–এর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও কোম্পানিটির বিপরীতে বিদ্যমান ১০৫ কোটি টাকার চলতি মূলধন সীমা নবায়নের ক্ষেত্রে আইনি নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ২৭ কক(৩) ধারায় বলা হয়েছে, খেলাপি ঋণ কোনো গ্রাহককে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কোন ধরনের ঋণসুবিধা দিতে পারবে না।

বাংলাদেশ ব্যাংক আজ সোমবার এ–সংক্রান্ত আলাদা আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

এ অবস্থায় কোম্পানিটিকে আইনের ওই ধারা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।