ট্রেড লাইসেন্স পেতে ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানে

- এতে বলা হয়েছে, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের সময় ব্যবসাপ্রতিষ্ঠানকে ‘বাংলা কিউআর’ সেবা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে
- দেশে নগদবিহীন লেনদেনব্যবস্থা জোরদার করতে ট্রেড লাইসেন্স নেওয়া বা নবায়নের ক্ষেত্রে ‘বাংলা কিউআর’ সেবা গ্রহণ বাধ্যতামূলক করতে চায় সরকার
- সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে নতুন ট্রেড লাইসেন্স নেওয়া এবং পুরোনো লাইসেন্স নবায়নের সময় এ শর্ত মানতে হবে
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি-১) আ ন ম মঈনুল কবীর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, বর্তমানে দেশে ৩২ লাখ ৬১ হাজার মার্চেন্ট বাংলা কিউআরের আওতায় এসেছে।
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ট্রেড লাইসেন্স ইস্যুর সঙ্গে বাংলা কিউআর সংযুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ ব্যাংক মনে করে, ট্রেড লাইসেন্স দেওয়ার সঙ্গে বাংলা কিউআর যুক্ত করা হলে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় আনা সহজ হবে।
দেশের সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক এবং জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
একই সঙ্গে জনগণের আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং দেশের কর-জিডিপি অনুপাত বৃদ্ধিতেও এটি ভূমিকা রাখতে পারে।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করেছে।
প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি
2টি স্বাধীন পত্রিকায় একই তথ্য মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো
- ঢাকা ট্রিবিউন-এ একই তথ্য প্রকাশ করেছে↗ Dhaka Tribune





