অর্থনীতিযাচাই চলছে

১৫ অক্টোবর থেকে গ্রাহকেরা টাকা তুলতে পারবেন

প্রকাশিত: 1 মিনিট পাঠ
১৫ অক্টোবর থেকে গ্রাহকেরা টাকা তুলতে পারবেন
এক নজরে
  • বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সভার পরিপ্রেক্ষিতে এদিন দুপুরে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ১৫ অক্টোবর থেকে গ্রাহকদেরকে চাহিদা অনুযায়ী সব ব্যাংকিং সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়
  • ন্যাশনাল ব্যাংকের গ্রাহকেরা ১৫ অক্টোবর থেকে সব ধরনের ব্যাংকিং স্বাভাবিক লেনদেন করতে পারবেন
  • একই দিন থেকে কাউন্টার সেবা, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিংসহ ব্যাংকের সব ডিজিটাল ও অনলাইন সেবা পূর্ণমাত্রায় চালু হবে

গ্রাহকেরা সারা দেশে ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথ থেকে চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারবেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমদ, মো. সরওয়ার হোসেন ও মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে গভর্নর আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং খাতের প্রতি জন–আস্থা অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে ন্যাশনাল ব্যাংকের বিজ্ঞপ্তিতে ব্যাংকটির চেয়ারম্যানকে উদ্ধৃত করে বলা হয়, ‘দীর্ঘ সময় ধরে যেসব গ্রাহক ধৈর্য ধরে পাশে ছিলেন, তাঁদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনও আনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় ন্যাশনাল ব্যাংক আবারও পূর্ণ গতিতে গ্রাহকসেবায় ফিরছে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।