লিথুয়ানিয়ার চাওয়া বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, এফবিসিসিআই চায় ভিসা সহজ হোক

- সে জন্য ঢাকায় ভিসা সেবাকেন্দ্র চালু করা কিংবা শেনজেনভুক্ত অন্য কোনো দেশের কনস্যুলেটের মাধ্যমে ভিসা জটিলতা সহজ করার উপায় খোঁজা হচ্ছে
- বৈঠকে বাংলাদেশি ব্যবসায়ীদের লিথুয়ানিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে আরও বেশি সম্পৃক্ত করতে ভিসাপ্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেন এফবিসিসিআই’র প্রশাসক
- এ জন্য দেশটির ভিসাপ্রক্রিয়া সহজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ভিন্ন দেশে গিয়ে ভিসার প্রক্রিয়া সম্পন্ন করা বেশ কষ্টসাধ্য
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান লিথুয়ানিয়ার পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার ভিডমান্টাস ভার্বিকাস।
বাংলাদেশে প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকস খাতে বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দেশ লিথুয়ানিয়া।
একইসঙ্গে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে চায় দেশটি।
ভিসাপ্রক্রিয়া নিয়ে আলোচনায় লিথুয়ানিয়ার ভাইস মিনিস্টার জানান, বাংলাদেশে ভিসা সেবাকেন্দ্র চালু করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ লিথুয়ানিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরেন এফবিসিসিআইয়ের প্রশাসক।
লিথুয়ানিয়ায় আগামী বছর অনুষ্ঠিতব্য ‘ডিজিটেক সামিট’ ও ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ বিজনেস ফোরামে অংশগ্রহণের জন্য বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান ভিডমান্টাস ভার্বিকাস।
এ ক্ষেত্রে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বাণিজ্যিক হাব হিসেবে বিবেচনা করছে দেশটি।
বৈঠকে আগামী বছর লিথুয়ানিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘ডিজিটেক সামিট’ এবং ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ বিজনেস ফোরামে অংশ নিতে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দলকে
বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, ভারতে নিযুক্ত লিথুয়ানিয়ার ডেপুটি হেড অব মিশন লুকাস কিসিয়েলিউস, পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব ইন্দো-প্যাসিফিক রিজিওনের অ্যাটাচে মিস. ক্রিসটিনা প্রমুখ।
প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি
2টি স্বাধীন পত্রিকায় একই তথ্য মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।
- বাংলাদ্রিবিউন-এ একই তথ্য প্রকাশ করেছে↗ বাংলা ট্রিবিউন
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





