মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার বন্ড কিনে নিল সরকার

- সরকারের তারল্য ব্যবস্থাপনা উন্নত করতে মেয়াদপূর্তির আগেই বিক্রি করা বন্ড আবার কিনে নিয়েছে সরকার
- প্রসঙ্গত, বিক্রি করা বন্ড মেয়াদ শেষ হওয়ার আগেই বিনিয়োগকারীদের কাছ থেকে পুনরায় কিনে নেওয়ার প্রক্রিয়াকে বাইব্যাক বলা হয়
- বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪ সালের ৪ নভেম্বর ইস্যু করা দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ওপর এ নিলাম অনুষ্ঠিত হয়
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার সরকার মেয়াদপূর্তির আগে দুই বছর মেয়াদি ১ হাজার ৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনে নিয়েছে।
এদিকে বাংলাদেশ ব্যাংকও জানিয়েছে, সিকিউরিটিজ বাজারে এ ধরনের বাইব্যাক নিলামের আয়োজন এবারই প্রথম।
ভবিষ্যতেও বাজার পরিস্থিতি, তারল্য, বিনিয়োগকারীদের চাহিদা এবং সরকারের ঋণের কাঠামো বিবেচনায় প্রয়োজন অনুযায়ী আবারও বাইব্যাক নিলাম আয়োজন করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সরকারি ঋণ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে প্রথমবারের মতো সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় কার্যক্রম
বাইব্যাক নিলামের মাধ্যমে এসব বন্ড কেনা হয় বন্ডের ক্রেতা বিভিন্ন সরকারি ব্যাংকের কাছ থেকে।
একই সঙ্গে ভবিষ্যতের অর্থায়ন ব্যবস্থাপনায় নমনীয়তা বাড়বে এবং ঋণের খরচ ও ঝুঁকি আরও কার্যকরভাবে ব্যবস্থাপনার সুযোগ তৈরি হবে।
সামগ্রিকভাবে এ প্রক্রিয়া সরকারের দায় ব্যবস্থাপনা কার্যক্রমকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও আরও শক্তিশালী করবে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণত এসব বন্ডের মেয়াদ শেষ হওয়ার পর তা পরিশোধ করা হয়।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





