অর্থনীতিযাচাই চলছে
দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- বৈঠকে বাণিজ্যিক বিভিন্ন বাধা, পাটজাত পণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দর-সংক্রান্ত বিষয়সহ দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন ইস্যু তুলে ধরবে বাংলাদেশ
- একই সময়ে ভারত থেকে বাংলাদেশে এক হাজার ৯৬ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে
- বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হওয়া দুই দিনের এই বৈঠক শেষ হবে আগামীকাল শুক্রবার
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিতে মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছে।
বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বিদ্যমান বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করা, পণ্য রপ্তানিতে জটিলতা কমানো এবং সীমান্তবন্দর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হতে পারে।
বাংলাদেশের ব্যবসায়ীরা ভারত থেকে শিল্পের কাঁচামাল, কাপড়, সুতা ও তুলাসহ বিভিন্ন পণ্য আমদানি করেন।
দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো এবং রপ্তানি বাড়ানোর সুযোগ নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- চ্যানেল আই-এ একই তথ্য প্রকাশ করেছে↗ চ্যানেল আই





