রাজনীতিযাচাই চলছে

যুব প্রতিমন্ত্রী আমিনুলের পদত্যাগ চেয়ে অধিদপ্তর ঘেরাও করল এনসিপির যুবশক্তি

প্রকাশিত: 1 মিনিট পাঠ
যুব প্রতিমন্ত্রী আমিনুলের পদত্যাগ চেয়ে অধিদপ্তর ঘেরাও করল এনসিপির যুবশক্তি
এক নজরে
  • সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় ঘেরাও করেছে জাতীয় যুবশক্তি
  • আজ রোববার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই যুব সংগঠনটি।

প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ ছাড়া যুবশক্তির অন্য চার দাবি হলো—প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা; নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা; ভেরিফিকেশনের নামে হয়রানি ও ভাইভার নম্বর নিয়ে কারসাজি বন্ধ করা এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ।

বিএনপি এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে ‘এক কোটি চাঁদাবাজ তৈরি করেছে’।

চাকরি ও কর্মসংস্থানের সুযোগ পেতে তরুণদের রাজনৈতিক পরিচয়ের ওপর নির্ভর করতে হচ্ছে।

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্নপত্র ফাঁস: তদন্তে অগ্রাধিকার পাচ্ছে দুটি বিষয়. বিএনপি দ্রুত আওয়ামী লীগের মতো হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল।

‘আমাদের সন্দেহ হয়, এবার হয়তো ভাগ-বাঁটোয়ারায় গন্ডগোল লেগেছিল।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।