রাজনীতিযাচাই চলছে

‘অন্যায়কারীদের দলীয় পরিচয় নেই, অপরাধে জড়িত কেউ ছাড় পাবে না’

প্রকাশিত: 1 মিনিট পাঠ
‘অন্যায়কারীদের দলীয় পরিচয় নেই, অপরাধে জড়িত কেউ ছাড় পাবে না’
এক নজরে
  • ভবিষ্যতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনা নিয়ে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি
  • একই সঙ্গে অপরাধে জড়িত সবাইকে আইনের আওতায় আনার কথা পুনর্ব্যক্ত করেন
  • এ ঘটনায় শাহআলী থানায় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে

অভিযোগ অনুযায়ী, প্রায় ২০০ জন দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয়।

আমিনুল হক জানান, প্রয়োজনীয় সংস্কারকাজ শেষে স্বাস্থ্যকেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুরের ১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ সময় পাকা ভবনের আল্ট্রাসাউন্ড কক্ষ, টিকাদান কক্ষ ও পরীক্ষাগারসহ পাঁচটি কক্ষের দরজা-জানালা ভাঙচুর করা হয়।

রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ, হামলা ও লুটপাটে পুরো স্থাপনার এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

হামলার ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং লুট হওয়া মালামালও জব্দ করা হয়েছে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।