রাজনীতিযাচাই চলছে

উত্তরায় সাবেক এমপি শওকত হাসানুরের বাসা থেকে গ্রেপ্তার ১৪ আসামি রিমান্ড শেষে কারাগারে

প্রকাশিত: 1 মিনিট পাঠ
উত্তরায় সাবেক এমপি শওকত হাসানুরের বাসা থেকে গ্রেপ্তার ১৪ আসামি রিমান্ড শেষে কারাগারে
এক নজরে
  • বরগুনার সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমানের (রিমন) ঢাকার উত্তরার বাসা থেকে গ্রেপ্তার ১৪ আসামির রিমান্ড শেষে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত
  • সেদিন ১৪ আসামিকে তিন দিন ও ফারজানা (২১) নামের এক আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর হয়

তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার কারাগারে যাওয়া ১৪ আসামি হলেন মো. ইয়াকুব হোসাইন (২৬), আরাফাত মিয়া (২২), রিফাত হাওলাদার (১৯), হৃদয় হাসান (২১), ফাহিম (১৯), রাজিব হোসেন (২৪), মো. ফিরোজ (২৬), মো. আরিফ (২৮), মো. ওমর ফারুক (২১), আবদুল্লাহ আল আমান (১৯), মো. আবদুল্লাহ আল নোমান (২১), মো. সোহানুর হোসেন শাহীন (২২), মো. হাসিব (১৯) ও মো. হাসিব মিয়া (২৩)।

মামলার বিবরণে বলা হয়, রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরে বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের বাসায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি গ্রহণ করেন।

মামলার বিবরণে আরও বলা হয়, তল্লাশি করে রুমের টেবিলের ড্রয়ারের ভেতর থেকে স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিরা ইউনিয়ন কমিটির পদপ্রার্থী ২০ জনের নাম ও জীবনবৃত্তান্ত লেখা ২০টি পাতা জব্দ করা হয়।

অপর দিকে আসামিপক্ষের আইনজীবীরা ১১ জনের পক্ষে জামিন চেয়ে আবেদন করেন।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।