রাজনীতিযাচাই চলছে

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার ক্ষোভে আখতারুজ্জামান গ্রেপ্তার, দাবি পরওয়ারের

প্রকাশিত: 1 মিনিট পাঠ
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার ক্ষোভে আখতারুজ্জামান গ্রেপ্তার, দাবি পরওয়ারের
এক নজরে
  • সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতের ৩৪ জন সংসদ সদস্য এবং দলের নেতারা বিদেশ সফর শেষে বিমানবন্দরে নেমে কয়েক ঘণ্টা অপেক্ষা করেও জমজমের পানি ও লাগেজ পাননি
  • ৪–দলীয়, ১৮–দলীয়, ২০–দলীয় জোটের নেতা হিসেবে খালেদা জিয়া যখন জামায়াত-শিবিরের সঙ্গে বৈঠক করেছেন, তখন তাদের গুপ্ত মনে হয়নি

বিমানবন্দরের ঘটনায় নয়, বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার ক্ষোভেই মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

‘সরকার কর্তৃক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে ঠুনকো অজুহাতে গ্রেপ্তারের প্রতিবাদে’ এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগরী জামায়াত।

আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

মামলার এজাহারে আখতারুজ্জামানের বিরুদ্ধে গায়ে হাত দেওয়া ও লাঞ্ছিত করার যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সত্য নয় বলে দাবি করেন গোলাম পরওয়ার।

সরকারের আচরণে দেশের মানুষ ক্ষুব্ধ হচ্ছেন উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশের মানুষ কিন্তু প্রস্তুত হইতেছে।

বিএনপি সরকারের যে আচরণ, তারা প্রস্তুতি নিতেছে আপনাদের বিরুদ্ধে, সামলাইতে পারবেন না।

’ .বিমানবন্দরের ঘটনায় আখতারুজ্জামান রিমান্ডে. বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথে হাঁটছেন প্রধানমন্ত্রীও তাঁর দলের মন্ত্রী-এমপিদের সুরে জামায়াতের বিরুদ্ধে কথা বলছেন উল্লেখ করে জামায়াত সেক্রেটারি বলেন, তিনি জামায়াত-শিবিরকে গুপ্ত বলছেন।

প্রধানমন্ত্রী এখন তাদের গুপ্ত বলেন, তখন তিনি ছিলেন লন্ডনে।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথে হাঁটছেন অভিযোগ করে গোলাম পরওয়ার বলেন, জামায়াতকে গুপ্ত, গণহত্যাকারী ও যুদ্ধাপরাধী বলার মধ্য দিয়ে আওয়ামী লীগের অবস্থানকেই শক্তিশালী করা হচ্ছে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।