জাতীয়একক/আংশিক [A]

এনসিটিতে বিদেশি অপারেটর: ‘জাতিকে অন্ধকারে রেখে’ সিদ্ধান্ত নিয়েছে সরকার

1 মিনিট পাঠ
এনসিটিতে বিদেশি অপারেটর: ‘জাতিকে অন্ধকারে রেখে’ সিদ্ধান্ত নিয়েছে সরকার
এক নজরে
  • বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন
  • ফজলুল কবির মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন

“ওভারফ্লো ইয়ার্ডসহ কনসেশন চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্তে আমরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানাই।

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার আন্তর্জাতিক অপারেটরের হাতে তুলে দেওয়ার খসড়া চুক্তি অনুমোদন দেওয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বন্দর রক্ষা কমিটি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রামের আহ্বায়ক দেলোয়ার মজুমদার ও সদস্য সচিব ফজলুল কবির মিন্টু এক যৌথ বিবৃতিতে ক্ষোভ প্রকাশের পাশাপাশি কয়েকটি দাবিও ‍তুলে ধরেছেন।

বন্দর রক্ষা কমিটির দাবির মধ্যে আছে-অবিলম্বে এনসিটি ‘কনসেশন’ চুক্তির সিদ্ধান্ত বাতিল, চুক্তির সব শর্ত প্রকাশ এবং জাতীয় স্বার্থের পূর্ণাঙ্গ মূল্যায়ন ছাড়া কোনো চূড়ান্ত চুক্তি না করা।

এনসিটি পরিচালনার দায়িত্ব কোন বিদেশি অপারেটরকে দেওয়া হয়েছে, সেটি বলা হয়নি বিজ্ঞপ্তিতে।

”বন্দরের শ্রমিক-কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলনের মধ্যেই এনসিটি নিয়ে এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে হুমায়ুন কবির বলেন, “আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

”এদিকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নেতা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।

নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2