বাদ পড়া ভোটারদের ফেরাচ্ছে ইসি, তাহলে বিজেপিকে জেতাতেই এত কিছু করলেন জ্ঞানেশ

- কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, শুধু বাদ পড়া ভোটাররাই যে আবেদন করবেন তা নয়, কমিশনের দায়িত্বপ্রাপ্ত ডিআরও
- এসআইআরের নামে নির্বাচন কমিশন ইতিমধ্যেই ২০ রাজ্য
কমিশন জানিয়েছে, ২০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যেখানে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) হয়ে গেছে, সেখানে বাদ পড়া ভোটারদের মধ্য থেকে বৈধদের ফেরাতে বিশেষ অভিযান চালানো হবে।
ভোটার তালিকায় দেদার নাম বাদ দেওয়া নিয়ে দেশজোড়া প্রতিবাদের মুখে ভারতের নির্বাচন কমিশন (ইসি) নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো।
জ্ঞানেশ কুমারের কাজকর্মে অসস্তুষ্ট হয়ে অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি গত ১০ মাসে ১৪ বার আপত্তি নথিভুক্ত করিয়েছেন।
প্রয়োজনে তাঁদের বাড়িতে গিয়ে ফর্ম ৬ ভরিয়ে আবার নাম তুলতে হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি রাজ্যে এসআইআরের আগের ও পরের তালিকা মিলিয়ে দেখতে হবে।
নতুন ভোটার ও যাঁরা নতুন করে নাম তুলতে চাইছেন, তাঁদের সঙ্গে ওই বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় তোলা হবে।
কমিশন জানিয়েছে, এই কাজ করবেন প্রতি রাজ্যের জেলা নির্বাচন কর্মকর্তা (ডিইও) ও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও)।
মৃত, স্থানান্তরিত ও একাধিক নাম থাকা ভোটারদের নিয়ে বিরোধীদের কোনো আপত্তি নেই।
আপত্তি ‘অবৈধ’ ভোটার বলে দাগিয়ে যাঁদের নাম খারিজ করা হয়েছে, তাঁদের নিয়ে।
বিরোধীদের অভিযোগ, এই কাজ মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার করেছেন নিপুণভাবে, যাতে শাসক বিজেপির জয় নিশ্চিত হয়।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
নির্ভরযোগ্যতার স্তর: A · স্কোর 2
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো




